ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ৪:৩৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১পুলিশ সদস্য নিহত ও ৪ জন গুরতর আহত হয়েছে বলে জানা গেছে।

গতকাল রাত ২টা ২০ মিনিটের দিকে ডিউটিরত অবস্থায় ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজানিয়া এলাকায় এঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন- মালুমঘাট হাইওয়ে পুলিশের কনস্টেবল নাজমুল হাসান। এছাড়াও গুরতর আহত ৪ পলিশ সদস্য হলেন, এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান। তিনি বলেন, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং অপর ৪জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ১জন চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...