প্রকাশিত: ১৭/০৭/২০১৮ ৭:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৯ এএম

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের এসএমপাড়া থেকে নিশাত মনি লিজা (১৪) নামে সপ্তম শ্রেনীর এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে শহরের পশ্চিম এসএমপাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় সন্দেহবাজন ৫ যুবককে আটক করেছে পুলিশ।

নিহত লিজা এসএমপাড়ার মো. জাফর আলমের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, নিজ খালার বাসায় থেকে পড়ালেখা করতো লিজা। কিন্তু রাতে খালার বাহির থেকে এসে অনেক ঢাকাঢাকির পরও লিজা দরজা না খোলায় দরজা ভেঙে গিয়ে দেখাযায় ঘরের চিলিং ফ্যানের সাথে ঝুলে আছে লিজা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য আছে বলেও জানান স্থানীয় লোকজন।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, মৃতদেহ নিয়ে কয়েকজন যুবক আসে। চিকিৎসক ওই ছাত্রীকে মৃত ঘোষণা করে। বিষয়টি রহস্যজনক হওয়ায় ওই ৫ যুবককে আটক করেছি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer