প্রকাশিত: ১৯/০৭/২০২০ ১০:৪০ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ::
কক্সবাজার সদরের ঈদগাঁও ভোমরিয়া ঘোনা এলাকায় এক যুবককে সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে তুলে নেওয়ার চেষ্টাকালে আবদুল্লাহ (২২) নামের এক প্রতারককে ধৃত করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস এলাকায়৷ ধৃত প্রতারক ও ভুয়া সার্জেটের বাড়ি সদরের ভারুয়া খালী ইউনিয়নের ঘোনা পাড়া কবির মোরা এলাকার ছাত্তারের বাড়ির নুরুল আমিনের ছেলে বলে জানা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধৃত প্রতারক আবদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পড়ে ভোমরিয়া ঘোনা এলাকার এসে নিজেকে সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে ছৈয়দ আলমের ছেলে তৈয়বুল হাসান নামের এক যুবককে ফোনে ডেকে এনে সিএনজিতে তোলার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে চ্যালেঞ্জ করে। পরে ঐ এলাকার বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বেলাল উদ্দীনকে ডেকে আনেন। সে তার পরিচয় সনাক্ত করতে বললে ভুয়া একটি সেনাবাহিনীর পরিচয় পত্র প্রদর্শন করে। সেটি বেলাল উদ্দিন ভুয়া কার্ড বলে শনাক্ত করলে স্থানীয় লোকজন প্রতারক আবদুল্লাহকে ধৃত করে রেখে পুলিশকে খবর দেয়৷ পরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ইমরান, এএসআই নিজাম উদ্দিন, এএসআই মহি উদ্দীনসহ একদল পুলিশ পাঠান।পরে তাকে জনতার রোষানল থেকে ধৃত করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে৷ এসময় তার পরনে থাকা সেনাবাহিনীর পোশাকের এক সেট ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। পরে অপহরণের চেষ্টার শিকার যুবক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চালাচ্ছে।ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, পুলিশ নিশ্চিত হয়ে তাকে ধৃত করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োোজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধৃত প্রতারক ভুুুয়া সার্জেট প্রতারক আবদুল্লাহ জানান, সে পোশাক গুলো পাহাড়ের জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। ইতিপূর্বে সে ভোমরিয়া ঘোনা এলাকায় আরো একবার এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...