প্রকাশিত: ০৯/০২/২০২১ ৯:১২ পিএম

কক্সবাজারে প্রায় ১৪ লাখ ( সাত বস্তা) ইয়াবা বড়িসহ আটক হওয়া ‘ইয়াবা গডফাদার’ জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা (এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করে পুলিশ।

এর আগে এদিন দুপুরে গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা শহর সংলগ্ন চৌফলদন্ডী ব্রিজের কাছাকাছি একটি নৌকা থেকে সাত বস্তা ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করে।
কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, আটক জহিরুলের দেওয়া স্বীকারোক্তি মতে তার বাড়ি অভিযান চালানো হয়।

এ সময় তার ঘর থেকে ইয়াবা বড়ি বেচার এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসপি মো. হাসানুজ্জামান

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...