প্রকাশিত: ৩১/০৫/২০২০ ৮:২০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি ও শহরের তারাবনিয়ারছরা এলাকার বাসিন্দা আব্দুল মোনায়েম খানের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (৩১ মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

সাংবাদিক আব্দুল মোনায়েম খান নিজেই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার সন্ধ্যায় জানান, গত ২৩ মে থেকে তার জ্বর অনুভব হয়। ৪-৫ দিনেও নিয়ন্ত্রণে না আসায় তিনি ২৬ মে করোনার স্যাম্পল জমা দেন। ৩১ মে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। শরীরে এখনো ১০০-১০১ ডিগ্রি জ্বর উঠানামা করছে।

তবে, অন্য কোনো উপসর্গ আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। বাড়িতে থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন।

দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর রহমত ও সবার কাছে দোয়া চেয়েছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আব্দুল মোনায়েম খান।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...