প্রকাশিত: ০১/০৬/২০২০ ১:০২ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
করোনার উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক নারীর মৃত্যু হয়েছে।

তার নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মোহাম্মদ কবিরের স্ত্রী।

সোমবার (১ জুন) সকাল ১১ টার দিকে তিনি মারা যান। তিনদিন আগে তার করোনার লক্ষণ দেখা দেয়। রবিবার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন।

এর আগে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ডাক্তার দেখিয়েছেন বলে জানান রোগটির মেয়ে জাহেদা বেগম।

তিনি জানান, তার মায়ের জ্বর-সর্দি হলে দুদিন আগে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে ডাক্তার দেখেন। অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার জেলা সদর হাসপাতালে রেফার করে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেন। আজ সকালে মারা গেছেন।

মৃত্যুর পরে মায়ের করোনাভাইরাস পরীক্ষার নমুনা নেয়া হয় বলে জানান জাহেদা বেগম।

উল্লেখ্য, আজ সোমবার সকালে সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আরো দুইজনের মৃত্যু হয়।

সেখানে একজন করোনা আক্রান্ত ছিলেন। তার নাম এছারুল করিম। তিনি শহরের পাহাড়তলীর ইছুলুরঘোনার বাসিন্দা।

আরেকজন মুহাম্মদ করিম করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি শহরের ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছাড়ার বাসিন্দা।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer