প্রকাশিত: ১৩/০৬/২০২০ ১১:২১ এএম

ইমাম খাইর, কক্সবাজার::
শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী সহকারী মো. ইমরান (৪০)।

শনিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে ঢাকা রাজারবাগ প্রশান্তি জেনারেল হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্ট অবস্থায় মো. ইমরানশেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর দুইদিন আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানের একান্ত সহকারী ও মরহুম ইমরানের সম্বন্ধি সোহেল রানা।

তিনি জানান, লাঞ্চে পানি জমার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল ইমরানের। প্রথমে কক্সবাজারে চিকিৎসা করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১১ জুন রাজারবাগ প্রশান্তি জেনারেল হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। তবু বাঁচানো যায়নি।

সোহেল রানা জানান, ইমরানের অক্সিজেন সেচুরেশন ৬৬ এর উপরে উঠানো যায়নি।

গত ১ জুন কক্সবাজার মেডিকেলে মো. ইমরান করোনা টেস্টের নমুনা জমা দিয়েছিলেন। ১১ দিনের মথায় প্রকাশিত রিপোর্ট নেগেটিভ হয়েছে।

তবে, তার স্ত্রী হোসনে আরার করোনা পজিটিভ হয়েছে। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মো. ইমরান চকরিয়া উপজেলার বরাইতলির ৭নং ওয়ার্ডের মৃত মৌলভী আবুল কালামের ছেলে। সাংসারিক জীবনে তিনি ১ মেয়ে ও ১ ছেলের জনক।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer