প্রকাশিত: ২১/০৬/২০১৭ ৩:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরের অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার গভীর রাতে শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো ছুরি, দুইটি মোবাইল ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলো, ঝাউতলার নুরুল ইসলামের ছেলে মো. সোহেল (২০), নতুন বাহারছড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. হাসান (২১) ও ঝাউতলার আবুল কালামের ছেলে মোহাম্মদ ফুতু (১৯)।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বিবার্তাকে জানান, তথ্যের ভিত্তিতে তাদের অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয়। তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer