ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০১/২০২৫ ৫:১৬ পিএম

কক্সবাজারের মহেশখালীতে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাধা দেয়ায় প্রেমিকার চাচাতো ভাইকে হত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।

নিহত নুরনবী (২০) একই এলাকার ফরিদ আলমের ছেলে। ওই সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিপাহি পাড়ার ফরিদ মিয়ার ছেলে সাগর প্রেমিকার সঙ্গে দেখা করতে মাইজপাড়া গ্রামে যান। সেখানে তাদেরকে স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করেন। পরে স্থানীয় বাসিন্দারা মেয়ের চাচা ফরিদুল আলমকে বিষয়টি জানালে তিনি ছেলের বাবা ও স্বজনদের খবর দেন। ছেলের স্বজনরা এলে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে সাগরকে ছেড়ে দেন প্রেমিকার স্বজনরা।

এ ঘটনায় লোকে মুখে জানাজানি ও সম্মানহানি করার ক্ষোভে ফরিদ মিয়া ও তার ছেলে সাগর ২০ থেকে ৩০ জন লোক নিয়ে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালান। তাদের হামলায় নুরনবীসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত নুরনবীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কাইছার হামিদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...