প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৪:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ এএম

চকরিয়া প্রতিনিধি- কক্সবাজারের চকরিয়ায় ছৈয়দুল করিম (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব মসজিদপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছৈয়দুল করিম ওই এলাকার ফজলুল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে চিংড়ি ঘেরে একদল ডাকাত হামলা চালিয়ে মাছ ও জাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের এলোপাতাড়ি গুলিতে চার চিংড়ি শ্রমিক আহত হয়। এসময় নিহত ছৈয়দুল করিমকে ডাকাতরা অপহরণ করে নিয়ে যায়। পরে রবিবার সকালে খুটাখালী ইউনিয়নের পূর্ব মসজিদপাড়া এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল টুটুল বিষয়টি নিশ্চিত করে বলেন,‘গত শুক্রবার ডাকাতি নয়, ওই চিংড়ি ঘেরের আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পর থেকে ছৈয়দুল করিম নিখোঁজ ছিল। পুলিশ রবিবার সকালে তার মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে এবং অপরাধিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer