উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১০/২০২২ ৮:২২ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে মহেশখালী থানার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো.শাকিল উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকার বাসিন্দা। অভিযুক্ত দুলাভাইয়ের নাম ফেরদৌস।

জানা গেছে, মো. শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তারই দুলাভাই ফেরদৌস। এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে শনিবার দুপুরে শাকিল ও ফেরদৌসের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ফেরদৌস ও তার পাঁচ ভাই মিলে শাকিলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তারা শাকিলের বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, মোবাইল চুরিকে কেন্দ্র করে দুলাভাই ও শ্যালকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তবে এটি স্থানীয়ভাবে মীমাংসা হয়। বলে প্রাথমিকভাবে জানা গেছে, এই মীমাংসা পছন্দ না হলে দুলাভাই ফেরদৌস তার অন্য ভাইসহ শ্যালকের হাত কেটে নিয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...