উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ৫:৩৮ পিএম

চকরিয়া উপজেলা হাসপাতাল সড়কে মোটরসাইকেল ধাক্কায় আহত প্রবীণ সংবাদপত্র বিক্রেতা (হকার) প্রকাশ কান্তি ধর (৬৩) নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) ভোর ৫টার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কান্তি ধর হারবাং ইউনিয়নের ধার পাড়া গ্রামের পরলোকগত হরিণ লাল ধরের ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া সরকারি হাসপাতাল সড়কের সমনে মহা সড়ক পরা হওয়ার সময় একটি মোটরসাইকেল এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবার সূত্রে নিশ্চিত করেন।

তিনি দীর্ঘ ৩০ বছর ধরে চকরিয়া উপজেলায় বিভিন্ন সংবাদপত্র বিক্রি করে পরিবার পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা আজ অসহায় হয়ে পড়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ ক্লাবের সব নেতৃবৃন্দ। এ ছাড়া সংবাদপত্র এজেন্ট প্রভাষক জিয়াউল হক ভুট্টো ও রবিউল হোসাইন শারিক, চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিনসহ নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পরে চকরিয়ার বিভিন্ন সংগঠন তাকে ধাক্কা দানকারী মোটরসাইকেলচালককে গ্রেফতারের দাবি জানান।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...