উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০২/২০২৫ ৫:১০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় আঞ্চলিক দুটি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। সড়ক পারাপারের সময় তারা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এবং সকাল ৮টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)।

স্থানীয়রা জানান- দরবশেকাটা এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাকির আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এছাড়া বিএমচর এলাকায় জমিতে চাষ দিতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফকির মোহাম্মদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক মোটরসাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় অবগত করেনি। এ বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...