প্রকাশিত: ৩০/০৫/২০২০ ২:৫৯ পিএম

বলরাম দাশ অনুপম ::
কক্সবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় জেলা অনুর্ধ-১৯ ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জুয়েল নিহত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জুয়েল কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার সকালে মোটর সাইকেল নিয়ে কক্সবাজার শহরে আসার পথে বাংলাবাজার ব্রীজ এলাকায় অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে জুয়েল। এসময় ব্রীজের বড় পিলারের সাথে সজোরে ধাক্কা খায় জুয়েল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

এদিকে কৃতি ফুটবলার জুয়েলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...