উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৪:১০ পিএম

কক্সবাজারে মাদক মামলায় আহমদ কবির নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে। একই মামলায় নুর মোহাম্মদ খুলু নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত আহমদ কবির টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা। খালাস পাওয়া নুর মোহাম্মদ খুলু একই এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলমভ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, ২০২১ সালের ২৫ জানুয়ারি আহমদ কবিরের মুরগির খামার থেকে এক লাখ ২২ হাজার ১৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৭। এ ঘটনায় র‌্যাব-৭ এর দায়িত্বরত এসআই মোহাম্মদ শামসুল ইসলাম টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। টেকনাফের তখনকার এসআই মো. আবদুল বাতেন তদন্ত শেষে ২০২১ সালের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আদালত চার্জ গঠন করে বিচারকাজ শুরু করেন। মামলার ১১ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য নেওয়া হয়।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...