প্রকাশিত: ১৩/০৯/২০১৮ ৩:৫৪ পিএম

সেলিম উদ্দী,ঈদগাঁও::
স্বামী হারা আনচারু বেগমের ৬ সদস্যের পরিবার। অভাব অনটনের মধ্যে দিয়ে চলছে সংসার। ১ ছেলে ৪ কন্যার সংসারের ঘানি টানছে পুত্র রমজান আলী। তাদের বাবা মারা গেছেন বিগত ৫ বছর পূর্বে। বাবাকে হারিয়ে ছেলে-মেয়েরা চরম মানবেতর জীবন যাপন করে আসছিল। এরিমধ্যে ঘটল অঘটন। গত সোমবার রাত আনুমানিক ৮ টার সময় পরিবারের লোকজনের অজান্তে মা আনচারু বেগম(৪৫) ও তৃতীয় কন্যা রুমা আকতার(১৩) পরিবারের লোকজনের অজান্তে (কীটনাশক) বিষপান করে ছটপট করে। খবর পেয়ে আশপাশের লোকজন তাদেরকে প্রথমে রামু হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৪ দিন পর বৃহষ্পতিবার (১৩ সেপ্টেম্বর ) ভোরে রুমি আকতার মারা যায়। তাদের মা আনচারু বেগমের অবস্থা পরিবর্তন না হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। এমনতর ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ৪ নং পশ্চিম পোকখালী গ্রামে। আনচারু বেগম বর্ণিত গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী ও রুমি আকতার তার তৃতীয় কন্যা।
স্থানীয় ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান লুতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার দিন রাতে মা-মেয়ে বিষপান করলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৪ দিন পর কন্যা রুমি আকতারের মৃত্যু হয়েছে। মা’র অবস্থা সংকটাপন্ন হওয়ায় বৃহষ্পতিবার দুপুরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রুমি আকতারের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। তবে কি কারনে বিষপান করছে তা এখনো জানা যায়নি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer