প্রকাশিত: ০৮/০৩/২০১৭ ১০:১৫ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
‘চ্যানেল এস’র পরিচয়ধারী সাইমুম সরওয়ার কায়েমকে (২৫) এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ মার্চ) সন্ধ্যা সাতটায় কক্সবাজার সদর উপজেলার সহকারী কশিনার ( ভুমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত যুবক সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পূর্ব বোয়ালখালির ইউসুফের খিলের মো. নুরুল আলমের ছেলে।

দীর্ঘদিন যাবৎ ‘চ্যানেল এস’ লেখা লোগো ও আইডি কার্ড ব্যবহার করে একটি চক্র জেলার বিভিন্ন সরকারি অফিসে যাতায়াত করছিল। সর্বশেষ বুধবার বিকেলে ভুয়া চ্যানেলটির পরিচয় দিয়ে ওই যুবক সদর ভূমি অফিসে এসে চাঁদা দাবি করে।

এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি ) পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, চ্যানেলটির কোনো অস্তিত্ব নেই । এটি ভুয়া ও অনুমোদনহীন।

এদিকে ভুয়া চ্যানেলটির পরিচয়ধারী কায়েম বাংলানিউজকে জানান, চ্যানেলটি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত । তিনি ৮০ হাজার টাকার বিনিময়ে জেলার চিফ রিপোর্টার হিসেবে নিয়োগ নিয়েছেন। তবে এটি সম্প্রাচার হয় কিনা কিংবা তার অনুমোদন আছে কিনা তা তার জানা নেই।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বাংলানিউজকে জানান, এক শ্রেণির টাউট বাটপার সাংবাদিক পরিচয়ে সরকারি ও বেসরকারি অফিসে হম্বিতম্বি করছে। এদেরই একজন কায়েম। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer