প্রকাশিত: ১৩/০৬/২০১৯ ৭:৫০ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু কক্সবাজারে দুই দিনের সফরে কক্সবাজার এসে ব্যস্ত সময় কাটিয়েছেন। চীনা রাষ্ট্রদূত সফরের শেষ দিন বুধবার সকালে ১১টায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কার্যালয়ে (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালামের সাথে বৈঠক করেন। এসময় তারা রোহিঙ্গা ইস্যুতে অলোচনা করেন।

এরপর চীনা রাষ্ট্রদূত ১২ জুন বুধবার দুপুরে রামুর ঐতিহ্যবাহী রাংকোর্ট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। চীনা রাষ্ট্রদূত এই বিহারে তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি বিহার পরিদর্শনের পাশাপাশি বৌদ্ধ ধর্মালম্বীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বিহারের সংস্কার কাজে চীনা সরকারের সহযোগিতার আশ্বাসও দেন। এছাড়া তিনি রেল লাইন নির্মাণ কাজও পরিদর্শন করেন।

প্রসঙ্গত দুই দিনের সফরে ঝ্যাং জু গত মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার আসেন। সফরের প্রথম দিনে গত মঙ্গলবার চীনা রাষ্ট্রদূত উখিয়ার কুতুপালং ৫-ডি শিবিরে গিয়ে কিছু রোহিঙ্গার সঙ্গে কথা বলেন।১৩ জুন বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে বিমানে তিনি ঢাকায় ফিরবেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...