প্রকাশিত: ২৬/০৬/২০২০ ১:৫৯ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের পর এবার করোনা আক্রান্ত হয়েছেন একই অফিসের অডিট অফিসার (ইন্সপেক্টর) ইদ্রিস আলী।
বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যারের রিপোর্টে তাকে ‘করোনা আক্রান্ত’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
গত বুধবার (২৪ জুন) কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি স্যাম্পল জমা দিয়েছিলেন।
বর্তমানে তিনি বিসিক স্টাফ কোয়ার্টারে হোম আইসোলেশনে রয়েছেন। তিনি সামান্য মাথা ও পেট ব্যাথা অনুভব করছেন। এছাড়া অন্য কোন উপসর্গ তার নেই।
বিষয়টি ইদ্রিস আলী নিজেই নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২১ জুন উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের করোনা ‘পজিটিভ’ আসে। একই অফিসে কর্মরত থাকায় করোনার আশংকা থেকে তিনিও স্যাম্পল জমা দিয়েছিলেন। সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন ইদ্রিস আলী।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer