
কক্সবাজারে ১৫ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)-১৭ ব্যাটালিয়ন। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
গত ২ বছরে বিজিবি ১৭ ব্যাটালিয়ানের সদস্যরা সীমান্ত এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকদ্রব্যের মধ্যে ছিল- সাড়ে ৪ লাখ পিচ ইয়াবা, ১০ হাজার বোতল বিদেশি মদ, বিয়ার ক্যান, ফেন্সিডিল, দেশি মদ ও গাঁজা। এগুলোর বর্তমান বাজার মূল্য ১৫ কোটি টাকা।
এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ তানভির আলম খান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোছেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রমুখ।
Single Page Footer

পাঠকের মতামত