ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ১০:৪৭ এএম

কক্সবাজারের চকরিয়ায় বাসের চাপায় মোটরসাইকেলে থাকা ২ কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইনজামাম উল আলম রাফি (২০) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে। অপরজন মেহেরাব হোসেন অভি (২০) লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে। তারা দুই বন্ধু চকরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে কয়েকদিন আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, দুপুর তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত মেহেবারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer