প্রকাশিত: ১০/০৪/২০২১ ১১:১০ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও একটি মৃত তিমি ভেসে এসেছে। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আড়াই টন ওজনের একটি মৃত তিমি দরিয়ানগর এলাকার সমুদ্রসৈকতে ভেসে আসে।

তিমিটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছে। মৃত তিমি মাছটিকে তারা তাদের মুঠোফোনেও ধারণ করছেন।

কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ ঢাকা পোস্টকে বলেন, দুটি কারণে তিমি মাছ মারা যায়। প্রথমত, বয়সকাল পার হলে তিমি আত্মহত্যা করে থাকে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সময় আঘাতের কারণে তিমিটি মারা যেতে পারে। তিমিটির ওজন আনুমানিক আড়াই টনের মতো হবে।

তিনি আরও বলেন, এর আগে ১৯৯১ সালে একটি এবং শুক্রবার আরেকটি তিমি ভেসে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ওই তিমি আত্মহত্যা করেছিল।

জীববৈচিত্র্য নিয়ে কাজ করা জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল কুদ্দুস রানা বলেন, এসব তিমি যৌবনকাল অতিবাহিত করেই আত্মহত্যা করে থাকে। তাছাড়া সমুদ্রে জলযান চলাচলের সময় আঘাতের কারণেও মারা যেতে পারে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer