ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ১:২২ পিএম , আপডেট: ০৫/০৭/২০২৪ ১:২৫ পিএম

কক্সবাজারের ঈদগাঁও ও টেকনাফ উপজেলায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা, ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে এক যুবকের মৃত্যু এবং বিদ্যুৎস্পৃষ্টে আরো এক যুবক মারা গিয়েছে।

জানা গেছে, ঈদগাঁও উপজেলায় কামরুন নাহার নামের এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রবাসী স্বামীর সাথে লোনের টাকা নিয়ে কথা কাটাকাটির পর বৃহস্পতিবার সকালে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আত্মহত্যাকারী এই মহিলার এক ছেলে ও এক মেয়ে শিশু রয়েছে।

অন্যদিকে টেকনাফে দোলনধর (২৮) নামে এক স্বর্ণ চোরাই কারবারি পুলিশের ধাওয়া খেয়ে ৪ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। দোলন ধর চোরাই-স্বর্ণ কিনে অন্যজনকে বিক্রি করেন। খবরটি পুলিশের কাছে গেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালাতে আসছে এমন খবর পেয়ে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মৃত্যু হয় তার।

এছাড়াও টেকনাফের হ্নীলার আলীখালীর বাসিন্দা জাকারিয়া(২৩)। ১৫-২০ দিন আগে কক্সবাজার আসেন তিনি। এসে বিয়েও করেন। পরে জীবিকার জন্য শহরের বৈদ্যঘোনা এলাকার গ্যারেজ থেকে ভাড়া করা টমটম চালান তিনি। গতকাল বুধবার ভারী বৃষ্টিতে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিহত হয়েছেন।

তার স্বজনরা জানিয়েছেন, কয়েকদিন আগে বাড়ি থেকে অভিমান করে জীবিকা নির্বাহ করতে কক্সবাজারে চলে আসেন তিনি। এরপরই বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যুর খবর পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।

তিনি জানান, জেলায় পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সকাল থেকে মরদেহ নিতে সদর হাসপাতালের মর্গে অপেক্ষা করছেন নিহতদের স্বজনরা। ময়নাতদন্ত শেষে সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer