প্রকাশিত: ১৩/০৮/২০১৮ ১:৩০ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ৪০ লিটার চোলাই মদ ও ৫শ‘ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুল মালেক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বশির আহমদের ছেলে।

ওসি জানান, শাপলাপুরের একটি পাহাড়ে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আব্দুল মালেকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer