প্রকাশিত: ২১/০৩/২০২০ ৫:২৯ পিএম

কক্সবাজারের রামুতে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে রামুর খুনিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটে।

খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, খুনিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোয়ালিয়া ঝুকড়ি পাড়া গ্রামে পাহাড় থেক পড়ে শনিবার ভোর রাতে একটি বড় হাতি মারা যায়।

খবর পেয়ে তিনি বন বিভাগ, উপজেলা প্রশাসনকে খবর দেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগ ভেটেনারি সার্জনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা বলছেন, বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ায় খাদ্যের অভাবে বন্য হাতিগুলো লোকালয়ে খাবার সংগ্রহ আসতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, হাতিটি যেখানে মারা গেছে সেটি একটি পাহাড়ি এলাকা, আশপাশে কোনো বিদ্যুৎ নেই, বাড়িঘর নেই। ভেটেনারি সার্জনের নেতৃত্বে একটি টিম হাতিটির সুরতহাল করেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, হাতিটির অনেক বয়স হয়েছিল।ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে বিশেষ সার্জন এসে হাতির দাঁত গুলো সংগ্রহ করে হাতিটি যেখানে মারা গেছে তার পাশে গর্ত করে পুঁতে ফেলা হয়।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...