মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী
সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)।
নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে উঠে মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে বাড়ির উপর পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। এই ঘটনায় মা চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে মানুষ ডাকা হয়।
পাঠকের মতামত