প্রকাশিত: ০৩/০৪/২০১৭ ৬:৩৪ পিএম , আপডেট: ০৩/০৪/২০১৭ ৬:৩৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার শহরে নিষিদ্ধ নোটবই বিক্রির দায়ে চার লাইব্রেরিকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুর ১টার দিকে শহরের রক্ষিত মার্কেটস্থ রহমানিয়া, বিদ্যাসাগর, বুক ডিপো ও অন্বেষা লাইব্রেরিকে এ জরিমানা করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিন ফেরদৌসি এ অভিযান চালান।

তিনি বলেন, ১৯৮০ সালের প্রজ্ঞাপন মতে নিম্ন মাধ্যমিকের পাঠ্য বইয়ের বিপরীতে কোনো গাইড বই বিক্রি আইন সিদ্ধ নয়। এটি সরকারের শিক্ষানীতির মূল উদ্দেশ্য ব্যহত করে। তাই গাইড বই বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তবে এ অভিযানকে উদ্দেশ্যমূলক দাবি করে অভিযুক্তরা বলেন, শহরে প্রায় অর্ধশতাধিক লাইব্রেরি রয়েছে। সবগুলো লাইব্রেরি শিক্ষার্থীদের চাহিদার কারণে পাঠ্য সহায়ক বিক্রি করে। কিন্তু শুধু মাত্র চারটি লাইব্রেরিকে দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় দৃষ্টিকটু। এরপরও আদালতের প্রতি শ্রদ্ধা থাকায় নির্দেশ পালন করা হয়েছে বলে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer