প্রকাশিত: ২৭/০৩/২০২০ ৬:১৩ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে মাঠে সক্রিয় রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সকাল, সন্ধ্যা চালানো হচ্ছে অভিযান। নির্দেশ অমান্য করায় দন্ডও দেয়া হচ্ছে অসাধূ ব্যবসায়ীদের।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারির পরিস্থিতিতে বিদেশ ফেরতরা কোয়ারেন্টাইন মানছে কিনা, তাও নজরদারি করছে কক্সবাজার জেলা প্রশাসন।
এদিকে, অধিক মূল্য আদায়, ক্রয় রশিদ সংগ্রহে না রাখা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে কক্সবাজার শহরের বাহারছড়া বাজারের দুই দোকানদারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সেখানে একটি মুদি অারেকটি মুরগির দোকান।
শুক্রবার (২৭ মার্চ) সকালে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। অভিযানকালে সতর্ক করা হয়েছে অন্যান্য দোকানদারদেরও।
অবৈধ মজুদ, অতিরিক্ত মূল্য আদায়, মূল্য তালিকা ও ক্যাশ মেমো সংরক্ষণ না করাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে বিভিন্ন দোকানদের বিরুদ্ধে। করোনা পরিস্থিতিতে যাতে কোন অসাধূ ব্যবসায়ীর কাছে সাধারণ ক্রেতারা হয়রানির শিকার না হয়, সেজন্য সচেনতামূলক প্রচারণার পাশাপাশি অভিযান চালানো হচ্ছে।
প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা অতিরিক্ত দাম নিচ্ছে, মূল্য তালিকা প্রদর্শন করছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে বিদেশ প্রত্যাগতদের পাসপোর্টও যাচাই করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।
জনস্বাস্থ্য বিবেচনায় হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন তিনি।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...