প্রকাশিত: ২৬/০৬/২০১৮ ৮:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
পর্যটন শহর কক্সবাজারের বৈদ্যঘোনার পাড়ায় শান্তা আকতার ওরফে মাহমুদা (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার বেলা ১২ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বৈদ্যঘোনার পাড়ার আলি হোসেন বৈদ্য’র ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত নারী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ জাফরাবাদ ইউনিয়নের পূর্ব জাফরাবাদ গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
বাড়ির মালিকের ছেলে বাবলু জানান, রমজান মাসে শান্তা ও শরিফ উদ্দিন দম্পত্তি তাদের ভাড়াবাসায় উঠেন। রোববার সন্ধ্যায় তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। পরে আমার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গিয়ে তাদের ঝগড়া থামান। কিন’ সোমবার বেলা ১১ টার দিকেও তাদের কোন সাড়া শব্দ না পেয়ে এক ভাড়াটিয়া বিষয়টি আমাদের জানান।
বাবলু বলেন, অনেক ডাকাডাকির পরও তাদের আওয়াজ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস’ল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, প্রাথমিকভাবে জেনেছি, তাদের (স্বামী-স্ত্রী’র) মধ্যে ঝগড়া-ঝাটি হয়েছে। এরপর থেকে স্বামী পলাতক রয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশপাশের ৪ জন নারীকে থানায় আনা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer