প্রকাশিত: ০৯/০৫/২০২২ ৭:৪৯ পিএম

ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে।

ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিজি ৪৩৫ ফ্লাইটটি (বোয়িং ৭৩৭) ৩টায় ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু ছেড়েছে ৩টা ৩২ মিনিটে।

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইটটি নামার চেষ্টা করে ৪টা ৭ মিনিটে। তবে বৈরী আবহাওয়ায় নামতে না পেরে ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নামে। পরে ৪টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন, তাও জানা যায়নি

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer