উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ১১:২৪ এএম

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টো (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা মাতামুহুরী ব্রিজের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেনা সদস্য চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সওদাগরপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ আহমেদ।

ওসি বলেন, স্থানীয়রা চকরিয়া মাতামুহুরী নদীর ব্রিজের পাশে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা এখনো জানা যায়নি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...