প্রকাশিত: ১০/০৭/২০২০ ৩:০৫ পিএম

কক্সবাজারে চিহ্নিত সন্ত্রাসী সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুই গ্রুপের গোলাগুলিতে গুরাপুতু নিহত হয় বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার কার কথাও জানিয়েছে তারা।

নিহত গুরাপুতু কক্সবাজার শহরের ইসুলুঘোনা এলাকার সাব্বির আহমেদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো. মাসুম খান।

এই কর্মকর্তা জানান, শুক্রবার ভোররাতে ইয়াবার বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, দুটি কার্তুজ ও ২শ’ পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুকে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুম খান আরও জানান, ‘নিহত গুরাপুতু কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ধর্ষণ, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে রয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...