উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৯/২০২২ ২:৩২ পিএম

কক্সবাজার থেকে এক লাখ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শাহাবুদ্দিন (২৪) কক্সবাজারের রামু উত্তর খুনিয়াপালং এলাকার সৈয়দ আলমের ছেলে।

ওসি সাইফুল জানান, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় কক্সবাজার কলাতলী বাইপাস রোডের জেল গেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা মেট্রো গ-২৭-৩০১০ নম্বরের প্রিমিও এবং চট্ট মেট্রো -চ-১১-৩৬৯৩ নোহা গাড়িতে ইয়াবা হস্তান্তর করা হচ্ছিল। পরে মাদক কারবারে জড়িত নোহা গাড়ির চালক শাহাবুদ্দিনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...