প্রকাশিত: ১৭/০২/২০১৭ ১০:৪৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি ওয়াহেদের পাড়ায় পারিবারিক কলহের জের ধরে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান।

নিহত রুনা আকতার (১৮) ইসলামাবাদ ওয়াদেরপাড়ার আলী হোসেনের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ইসলামাবাদ ইউনিয়নের সদস্য আবদু শুক্কুর বলেন, রুনা তার মামার বাসায় থাকতো। মামাদের সহযোগিতায় সৌদি প্রবাসী এক যুবকের সঙ্গে তার বিয়ে পাকা হয়। ইন্টারনেটের মাধ্যমে বিয়েও সম্পন্ন হওয়া রুনার সৌদি আরব চলে যাবার কথা ছিল।

যাওয়া না যাওয়া নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় বৃহস্পতিবার বিকেলে। এরপরও বাড়ির সবাই যে যার যার মতো কাজে ব্যস্ত থাকা অবস্থায় সবার অগোচরে রুনা বিষপান করে। যন্ত্রণায় ছটপট করার শব্দ শুনে এগিয়ে এসে পরিবারের লোকজন তাকে প্রথমে রামু উপজেলা হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রুনা মারা যায়।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর সন্ধ্যায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer