প্রকাশিত: ১৬/০৫/২০১৭ ২:১৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

শহরে কলাতলী বাইপাস সড়কের ইসলামাবাদ এলাকায় ডাম্পারের ধাক্কায় মারা গেলো আনোয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধ। তিনি লিংকরোড মুহুরীর পাড়ার মৃত ছিদ্দিক আহামদের পুত্র ও কলাতলীর মডার্ণ হ্যাচারির নৈশপ্রহরী। মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যাচারী থেকে রাতের দায়িত্ব শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল আনোয়ার হোসেন। প্রতিমধ্যে কলাতলী বাইপাস সড়কের ইসলামাদ এলাকায় পৌঁছলে শহরমূখী একটি ডাম্পার আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার বাইসাইকেলটিও ধুমড়ে-মুচড়ে যায়। পরে নিহতের মরদেহ কক্সবাজার হাসপাতালের মর্গে নেয়া হয়। এ ঘটনায় ঘাতক ডাম্পারটি আটক করা হলেও চালক-হেল্পার পালিয়ে গেছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, নিহতের স্বজনেরা মরদেহ বুঝে নিতে থানায় গিয়েছে। সেখানে নিয়ম মেনে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে ঘাতক ডাম্পাটি আটক করে পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে জানান আবদুর রহিম।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer