ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৫ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০২/২০২৫ ৯:৪২ এএম

কক্সবাজারে ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদগাঁও বাজার টু গোমাতলী রোডের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মাইক্রোবাসের চালক মোঃ করিম আহত হয়েছেন। তার বাড়ি ঈদগাঁও সদর ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায়। ইসলামাবাদ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করছেন।

তিনি জানান, দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রেন মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়। মাইক্রোবাসটি একটি বিয়ের ভাড়া নিতে যাচ্ছিলো। তাই কোনো যাত্রী ছিলো না।

মাইক্রোবাসটির মালিক ঈদগাঁও সদর ইউনিয়নের খোদাই বাড়ির মিজান নামের এক ব্যক্তি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পাঠকের মতামত

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...