উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০১/২০২৪ ১০:১৫ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলিতে সকালে রেলপথ ধরে হাঁটতে গিয়ে শাহ আলম(৬৭)নামে এক বৃদ্ধর প্রাণহানি হয়েছে।

জানা গেছে,নিহত ব্যক্তি শ্রবণ প্রতিবন্ধি হওয়ায় ট্রেন আসার সময় সরে যেতে পারেন নি।

রবিবার ১৪ জানুয়ারি সকাল ৭টার দিকে বরইতলি, পহঁর চাঁদা, ৯নং ওয়ার্ড গোবিন্দপুর পশ্চিম পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান-রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে নিহতের দুটি পা
শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মৃত্যু হয়।

বৃদ্ধ শাহ আলমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer