
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাহারবিল রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাহারবিল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। মরদেহের অবস্থা দেখে স্থানীয়রা ধারণা করা হচ্ছে, প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা শওকত মিয়া বলেন, খবর পেয়ে গিয়ে দেখি এক নারীর মরদেহ রেললাইনের ওপর পড়ে আছে। মরদেহের অবস্থা দেখে আমরা ধারণা করছি, ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা
সাহারবিল রেলওয়ে স্টেশন মাস্টার মো. ফরহাদ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা সাড়ে ৭টার পর সাহারবিল রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশন থেকে অদূরে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত