প্রকাশিত: ২৩/০৮/২০২০ ৭:৪৫ এএম , আপডেট: ২৩/০৮/২০২০ ৭:৪৬ এএম

কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে টমটমের চাকায় উড়না পেছিয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ আগষ্ট সন্ধ্যা ঈদগাহ-চৌফলদন্ডী সড়কের কালু ফকির পাড়া মসজিদের অদুরেই সড়কে এ ঘটনা ঘটে। নিহত মহিলা পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামের মৃত ফোরকান আহমদের স্ত্রী শাকেরাা বেগম( ৫৫)
ঘটনার বিবরনে জানাযায়,জালালাবাদ বাহারছড়া এলাকার মৃত ফোরকান আহমদের স্ত্রী শাকেরা বেগম ঘটনার দিন বোনদের সাথে পারিবারিক কাজে কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে ঈদগাও-চৌফলদন্ডী- খুরুস্কুল সড়ক দিয়ে বর্নিত স্থানে পৌঁছলে টমটমের চাকায় গলায় থাকা উড়না পেছিয়ে গলায় ফাস লাগিয়ে পড়ে যায়। সাথে থাকা স্বজনরা ঈদগাও বাজারস্থ প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।

নিহতের জামাতা আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকাল ৯ টায় নামাযে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে। মহিলার মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer