প্রকাশিত: ০১/১০/২০১৮ ৯:১৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজারে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। ১ অক্টোবর জাতিসংঘ ঘোষিত এ দিবসে এবাবের প্রতিপাদ্য বিষয় ‘মানবধিকার প্রতিষ্ঠায়, প্রবীণদের স্মরণ-পরম শ্রদ্ধায়’। এ শ্লোগানকে ধারণ করে দেশের অন্যান্য জেলার ন্যায় কক্সবাজারেও পালিত হয়েছে “আন্তর্জাতিক প্রবীণ দিবস। সকালে কক্সবাজার জেলা প্রশাসন-সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মো: কামাল হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাপ্তি ঘোষনা করে র‌্যালিত্তোর এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহিদুর রহমান। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসোর্স ইন্টেগ্রেশন সেন্টার (রিক)’র ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এ হালিম। তিনি বলেন, প্রবীণদের কল্যাণে রিক প্রায় তিন যুগ ধরে বিভিন্ন সেবা মুলক কার্যক্রম চালিয়ে আসছে। রিক প্রবীণদের মানবাধিকার আন্দোলনে বলিষ্ট নেতৃত্ব প্রদানের স্বীকৃতি স্বরুপ আর্ন্তজাতিকভাবে পুরষ্কৃত হয়েছে এবং জাতীয় পর্যায়ে প্রবীণ নীতিমালা প্রণয়ন, প্রবীণদের সিনিয়র সিটিজেনশীপ হিসেবে স্বীকৃতি অর্জনে অগ্রনি ভূমিকা পালন করেছে। প্রবীণদের জাতীয় সংগঠন “জাতীয় প্রবীণ মঞ্চ”র সদস্য সচিব হিসেবে রিক’র পরিচালক আবুল হাসিব খান বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও রিক তার কর্ম এলাকায় প্রবীণদের নিয়ে সংগঠন তৈরী করে তাদের অধিকার প্রতিষ্ঠায় নিরালসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলার মহেশখালী ও উখিয়ায় এ দিবস পালন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: মহিদুর রহমান বলেছেন, সব সময় প্রবীনদের প্রধান্য দেওয়া উচিত। তিনি আরো বলেন, রাষ্ট্রিয় ভাবে সরকার প্রবীণদের সিনিয়র সিটিজেনসীপ হিসেবে স্বীকৃতি ও নিয়মিত ভাতা প্রদান করে আসছে। হাসপাতালে প্রবীণদের জন্য আলদা চিকিৎসা ব্যবস্থা, পরিবহনে আসন সংরক্ষিত করা ও জেলা উপজেলার বিভিন্ন দপ্তরে প্রবীনদের উপেক্ষা না করে সম্মানের চোখে দেখার নির্দেশনা দেন। এছাড়াও কক্সবজার জেলার প্রত্যন্ত অঞ্চলের একান্নবর্তী পরিবার গুলো ভাঙ্গার উপক্রম হয়েছে সে সব পরিবার গুলো অক্ষত রাখাতে কাউন্সিলিং করার জন্য জেলায় কর্মরত এনজিও সংস্থার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র এরিয়া ম্যানেজার এম. ছালাম উল্লাহ খান, এক্সপেরুল এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কানুন পাল ও শেখ রাসেল পূর্ণবাসন কেন্দ্রের উপ-পরিচালক জেসমিন আক্তার প্রমূখ।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer