উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৩ ৫:৫৯ পিএম

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই মিয়ানমারের রাখাইনে পাঠানোর মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে চীন। শিগগিরই আমরা সফলতার যাত্রা করতে পারবো বলে আশাবাদী।

শুক্রবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চীন দূতাবাস কর্তৃক প্রদত্ত মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, আমাদের আশা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের রাখাইনে পাঠানোর মধ্য দিয়ে প্রত্যাবাসন শুরু হবে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।

তিনি জানান, চীন বাংলাদেশ ও মিয়ানমারের ভালো বন্ধু। তারা আমাদেরকে বিশ্বাস করে। দু’দেশের অনুরোধে চীন সাহায্যকারী হিসেবে কাজ করছে। আমরা তাদেরকে একত্রিত করেছি কথা বলে একটা সমাধান বের করার জন্য। যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠী ফিরে যেতে পারে।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, আমরা খুশি এই কাজে অনেক অগ্রগতি হয়েছে। এখানে মিয়ানমারের কর্মকর্তারা এসেছেন এবং কিছু রোহিঙ্গা রাখাইনে গিয়ে ভিজিট করেছেন। আমি বিশ্বাস করি এখানে একটা ঐক্যমত হয়েছে যাতে করে পাইলট প্রকল্পের মাধ্যমে কিছু রোহিঙ্গা ফিরে যেতে পারে। আমাদের উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব কিছু রোহিঙ্গাকে ফেরত পাঠানো।

তার মতে, শুধু বাংলাদেশ ও মিয়ানমার না, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখানে এক হয়ে কাজ করা। কিছু মানুষ বলছে মিয়ানমারের পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়। কিন্তু এই রোহিঙ্গারা কখনো বাংলাদেশে বসবাস করতে পারে না। আমাদের একটা সমাধান বের করা দরকার, যাতে তারা ফিরে যেতে পারে।

চীন দূতাবাসের পক্ষ থেকে কক্সবাজার সদর হাসপাতালে ১০টি মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে উপহার সামগ্রী গ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান। সঙ্গে ছিলেন পরিচালনা কমিটির সদস্য কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ অন্যরা।

এর আগে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্টকেও ৭টি মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুত্র জাগো নিউজ

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...