প্রকাশিত: ২১/০৫/২০১৯ ১০:২৬ পিএম

ওমর ফারুক হিরু :
কক্সবাজার শহরের কলাতলী থেকে লিংক রোড়ের দিকে একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ ১৩: ৪৭২০) দ্রুত গতিতে ছুটছিল। আর একটু পর পর পুলিশের গাড়ির হর্ণ বাজাচ্ছিল। দেখা যায়, এই হর্ণ শুনে যানযটেরও মধ্যেও গাড়িটিকে অন্যচালকরা তড়িগড়ি করে সাইট দিচ্ছিল। একটু পরে লোকজন যখন বুঝতে পারে গাড়িটি আদৌ পুলিশের নয় এটি একটি প্রাইভেট কার। তখন খুবই বিরক্ত হয় এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে গতকাল (সোমবার) ইফতারের আগে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, শুধু এই কার নয়। শহরে বেশি কিছু মোটর সাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসে পুলিশের গাড়ি এবং এম্বুলেন্সের হর্ণ লাগানো রয়েছে। তার প্রায়ই এই হর্ণ বাজিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে অনেক সময় যানযট আরো কঠিন হয়ে দাঁড়ায়।
এমনও খবর রয়েছে কিছু বেপরোয়া মোটরসাইকেল চালক পুলিশের হর্ণ বাজিয়ে লোকজনের মাঝে আতংক ছড়ায় সৃষ্টি করে বিব্রতকর পরিস্থিতি। তারা এসব করে নিজেকে জাহির করার চেষ্টা করে। একইভাবে কিছু মাইক্রোবাস চালক গাড়িতে অবৈধভাবে এম্বুলেন্সের হর্ণ বাজায়। তারা যানজটের মধ্যেও বিশৃংখলা সৃষ্টি করে দ্রুত গতিতে ছুটে যায়। এম্বুলেন্সের হর্ণ শুনে লোকজন রোগীর প্রতি সহানুভুতি দেখিয়ে দ্রুত সাইট দিয়ে দেয়। যখন দেখা যায়, ওখানে আসলে কোন রোগী ছিলনা। এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এতে অন্যান্য চালকেরা খুবই বিরক্ত হয়। তখন আইন শৃংখলার অবনতি নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠে।
এ বিষয়ে কলেজ শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সাধারণ লোকজনের সাথে মজা নিতে অথবা অনৈতিক উদ্দেশ্যে পুলিশ এবং এম্বুলেন্সের হর্ণ বাজিয়ে গাড়ি চালানোটা খুবই অন্যায়। এতে লোকজন দেশের প্রচলিত আইন-শৃংখলা নিয়ে প্রশ্ন তুলবে। এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া দরকার। প্রয়োজনে ওসব গাড়ি জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর খতিয়ে দেখা দরকার এই হর্ণগুলো কিভাবে সাধারণ লোকজনের কাছে যাচ্ছে।
এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন জানান, আইনের অবমাননা করা সম্পূর্ণ বেআইনি। এই অপচর্চা চালু হয়ে গেলে খুবই ক্ষতি হবে। তখন দেখা যাবে প্রকৃত পুলিশ বা রোগী ভর্তি এম্বুলেন্সকে অন্য গাড়িগুলো আর সাইট দেবে না। ফলে ঘটবে বড় ধরণের বিপদ। তাই দ্রুত সময়ের মধ্যে এই অপকর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ ব্যাপারে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ‘বিষয়টি আমরা অবগতি রয়েছি। এই অপরাধের বিরুদ্ধে একটি কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে’ই অভিযান শুরু হবে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer