প্রকাশিত: ০৫/১১/২০১৮ ৬:১৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার জেলা কারাগারে নবাগত কারাবন্দীর পাকস্থলি থেকে ১০৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৫ নভেম্বর) সকালে কারা অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ। আটক শহীদ উল্লাহ (৬৫) এর বাড়ী মুন্সীগঞ্জে।

কক্সবাজার জেলা কারাগারের জেলার শাহাদাত হোছাইন বলেন, আসামীর গতিবিধি সন্দেহ হলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পরে বিশেষ কৌশলে তার পাকস্থলী হতে ২৭ পোটলায় প্রতি পোটলায় ৪০ টি করে উক্ত ইয়াবাগুলে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, কারাগারের ভেতর যাতে মাদকের ব্যবহার না হয় সেজন্য সার্বক্ষণিক নতুন বন্দির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করি। নতুন বন্দি যদি মাদক মামলার হয়, তাহলে তাদের পেছনে আমরা গভীর পর্যবেকক্ষক নিয়োগ প্রদান করি। কক্সবাজার জেলা কারাগারে যাতে কোন অবৈধ কর্মকান্ড সংগঠিত না হয়, সেজন্য আমরা সজাগ রয়েছি।আমাদের প্রত্যেকটি টিম জেলা কারাগারে স্বতস্পূর্তভাবে ভূমিকা পালন করে। রাত দিন যথাযথভাবে পরিশ্রম করে কারাগারকে মডেল কারাগারে রুপান্তরে অতুলনীয় পদক্ষেপ গ্রহণ করছে। মাদক যাতে প্রবেশ না করে সে জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ বলেন,বিগত দিনে কারাগারে যে বিষয় গুলো উদ্ভাবন হয়নি, আমরা আমাদের টিমকে কাজের প্রতি প্রষেণা সৃষ্টি করে, মাদকের বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে মাদক উদ্ধারে যোগউপযোগী পদক্ষেপ বা¯তবায়ন করছি। ফলশ্রুতিতে আমরা ৪র্থবারের মতো নবাগত কারাবন্দির পাকস্থলী হতে ১‘০৮০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। ভবিষ্যতে কক্সবাজার কারাগারকে আরো অধিকতর উন্নত, নিরাপত্তা এবং মডেল কারাগারে রুপান্তরে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...
Single Page Footer