প্রকাশিত: ১৬/০৬/২০২০ ৫:২৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার শহরের টেকপাড়া দক্ষিণ চৌমুহনী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী প্রকাশ পেঠান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মঙ্গলবার ১৬ জুন সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

বিষয়টি স্থানীয় তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ মুরাদ নিশ্চিত করেছেন। মোহাম্মদ আলী পেঠান কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার মরহুম ছৈয়দ আহমদ প্রকাশ ছদু মেম্বারের পুত্র। মোহাম্মদ আলী পেঠানের গত এক সপ্তাহ আগে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা শুরু হলে গত ১৩ জুন কক্সবাজার পৌরসভার মাধ্যমে তিনি স্যাম্পল টেস্টে দেন। তবে মোহাম্মদ আলী পেঠানের স্যাম্পল টেস্টের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সমাজকর্মী মোহাম্মদ মুরাদ জানান, প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী পেঠান মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সৈয়দ আকবর সুমন ও সৈয়দ মোহসীন মুন্না নামক ২ পুত্র সন্তান রেখে যান।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...