প্রকাশিত: ২৫/০৬/২০২০ ৯:৫৪ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ বৃহস্পতিবার (২৫ জুন) নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন। যদিও পজিটিভ রোগীর সংখ্যা ৭৮ জন, যাদের মধ্যে দুইজন ফলোআপ রোগী রয়েছেন। এদের মধ্যে ৫৮ জন কক্সবাজার জেলার অধিবাসী, ১৮ জন পার্বত্য বান্দরবান জেলা, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুইজন রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য জানিয়েছেন।

তাদের দেয়া তথ্য মতে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ৪৯২ জন রোগীর করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে যে ৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে কক্সবাজার সদরে ৩২ জন, রামু উপজেলায় একজন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ৭ জন ও কুতুবদিয়া ‍উপজেলায় দুইজন এবং পার্বত্য বান্দরবান জেলায় ১৮ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ দিন ৪১৪ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer