প্রকাশিত: ০৯/১২/২০১৮ ৯:২৫ এএম

কক্সবাজার :কক্সবাজার জেলায় রোহিঙ্গাসহ ‘এইডস’ আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৪১১ জন। এর মধ্যে ২৮৫ জন রোহিঙ্গা ও ১২৬ জন স্থানীয় বাংলাদেশি। ২০১৬ সাল থেকে এই পর্যন্ত এসব রোগীকে চিহ্নিত করেছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।

শনিবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার প্রেসক্লাব সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান কক্সবাজার সিভিল সার্জন ডা: এম এ মতিন।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে এই পর্যন্ত কক্সবাজার জেলায় রোহিঙ্গাসহ ‘এইডস’ রোগীর সংখ্যা এখন ৪১১ জন। তাদের  মধ্যে মারা গেছেন ৫৬ জন। এরমধ্যে রোহিঙ্গা ৪২ জন ও ১৬ জন স্থানীয় বাংলাদেশি।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর কক্সবাজার জেলা সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারি ও দীপক শর্মা দীপু সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...