প্রকাশিত: ২১/০৮/২০১৮ ২:৩১ এএম

ডেস্ক নিউজ – কক্সবাজার শহরের লালদিঘীড় পাড় এলাকার বিলকিস মার্কেটের সামনে থেকে সিদ্দিকুল ইসলাম প্রকাশ উশু সিদ্দিককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার বিকালে তাকে আটক করা হয়।

উশু সিদ্দিক শহরের পূর্ব পাহাড়তলী ইউছুলের ঘোনা এলাকার মৃত আবদুস সালামের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার এএসআই শরিফ উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় তার কাছে ১০টি ইয়াবা পাওয়ার কথা পুলিশ জানিয়েছেন।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, সিদ্দিকুল ইসলাম প্রকাশ উশু সিদ্দিক উশু খেলার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বড় ভাই মোহাম্মদ মিয়া মাদকদ্রব্য বিক্রিকালে পুলিশের হাতে আটক হয়।

অভিযানকারী এএসআই শরিফ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে সিদ্দিক নিজেকে একজন জাতীয় উশু কোচ পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করে। তার আচরণে সন্দেহ হওয়ায় শরীর তল্লাশী করলে প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন-১৯৯০ সনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ৬৯/২০১৮। এ মামলায় আদালত উশু সিদ্দিককে কারাগারে পাঠিয়েছে।

এদিকে, এনিয়ে একটি অপ্রীতিকর ঘটনায় এএসআই শরীফ সহ তিন এএসআইকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি সূত্র। নিউজ কক্সবাজার

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer