প্রকাশিত: ২০/০৫/২০১৮ ৩:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৪ এএম

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকা ছয় হাজার পিস ইয়াবাসহ মোঃ রিফাত হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়ার এলাকার মৃত আক্তার হোসেনের পুত্র।

মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের মাধ্যমে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ছয় হাজার পিস ইয়াবাসহ মোঃ রিফাত হোসেনকে (২০) আটক করতে সক্ষম হয় র‌্যাব।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবারএর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। আটক যুবককে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer