প্রকাশিত: ১৫/১২/২০১৮ ১০:১২ এএম , আপডেট: ১৫/১২/২০১৮ ১০:১৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে না নেওয়ার আহ্বান জানিয়ে নতুন রেজ্যুলেশনে (প্রস্তাবনা) নেওয়া হয়েছে মার্কিন সিনেটে।

এতে বলা হয়েছে, বর্তমানে রোহিঙ্গারা যে অবস্থায় আছে সেই অবস্থা যেন আর খারাপ না হয় এমন কোনও কার্যক্রম না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সিনেটর রিচার্ড জোসেফ ডারবিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এই রেজ্যুলেশনটি প্রস্তাব করেন এবং পরে এটি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে পাঠানো হয়েছে।

বাংলাদেশের ভাসানচরে রোহিঙ্গাদের সরিয়ে না নেওয়ার জন্যও রেজ্যুলেশনে আহ্বান জানানো হয়।

রেজ্যুলেশনে বলা হয়েছে, কেউ যেন এমন কোনও পদক্ষেপ না নেয় যাতে করে রোহিঙ্গারা ক্যাম্প বা মিয়ানমারের গ্রামে তাদের চলাচলে স্বাধীনতা না থাকে।

আইনকে শ্রদ্ধা করে, গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখে এবং জনসাধারণের সম্মান বজায় রাখে এমন মিয়ানমারকে ভবিষ্যতে দেখতে চান পোপ ফ্রান্সিস। পোপের এমন মন্তব্যকে প্রশংসা করা হয়েছে রেজ্যুলেশন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...