দুই রোহিঙ্গার এনআইডি, চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা
নেত্রকোণার কলমাকান্দায় জাল কাগজপত্র ও ভুয়া তথ্য ব্যবহার করে দুই রোহিঙ্গার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ...

কক্সবাজারের পিএমখালীতে আলোচিত ‘মোর্শেদ হত্যাকান্ডের সাথে জড়িত’ চার জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মতিউল ইসলাম (৩৪), সাইফুল ইসলাম (৪৫), আজহারুল ইসলাম (৩২) ও জয়নাল আবেদীন (৪৮)।
সেচ প্রকল্পের বিরোধের জের ধরে গত ৭ এপ্রিল পিএমখালীতে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে খুন করা হয় মোর্শেদ আলীকে। এ ঘটনায় ২৬ জনকে অভিযুক্ত আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করে পরিবার।
মোর্শেদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। ৫/৬ মাস আগে লকডাউনের সময় তিনি দেশে ফিরেন। এরপর পর থেকে গ্রামে নিজেদের জমিতে চাষাবাদ করতেন।
পাঠকের মতামত